Main Menu

গোলাপগঞ্জে ৫০ লিটার মদ ও গাঁজা সহ আটক ১

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে ৫০ লিটার দেশীয় মদ ও ৩০০ গ্রাম গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃত শওকত আলী (৪০) উপজেলার বাঘা ইউপির খালপার গ্রামের মৃত আরমান আলীর পুত্র।
জানা যায়, শনিবার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঘা ইউপির খালপার গ্রামে শওকত আলীর নিজ বাড়ীতে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০ লিটার দেশীয় মদ ও ৩০০ গ্রাম গাঁজা সহ তাকে আটক করে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed