সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত
সাতক্ষীরা প্রতিনিধি: সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে শফিকুল ইসলাম ( ৪৫) নামে এক মৌয়াল নিহত হয়েছেন।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের তেতুলবাড়িয়া এলাকায় মধু সংগ্রহকালে গত শনিবার (১৩ মে) বাঘের আক্রমণে নিহত হন তিনি। পরে রোববার (১৪ মে) দুপুরে তার মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে সহকর্মী মৌয়ালরা।
নিহত শফিকুল ইসলাম শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের সৈয়দ আলী গাজীর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম তার সহকর্মীদের সাথে ১৩ মে সুন্দরবনের তেতুলবাড়িয়া এলাকায় মধু সংগ্রহ করতে যায়। এ সময় হঠাৎ বাঘের আক্রমণে নিহত হন তিনি। পরে রোববার দুপুরে সহকর্মীরা তার মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মাকছুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed