ফেসবুকে কটুক্তিকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
ঠাকুরগাঁও প্রতিনিধি: বৈদিক নামধারী আর্য সমাজ কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে হিন্দুধর্মীয় বিভিন্ন দেবদেবীকে নিয়ে কটুক্তি ও অপপ্রচার কারীদের সবোর্চ্চ শাস্তির দাবীতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শনিবার দুপুরে সদর উপজেলার ঢোলার হাট এলাকাবাসী এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
এ সময় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও সতর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গোাপাল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক অতুল প্রসাদ রায়, ঠাকুরগাঁও জেলা হিন্দু মহাজোট শাখার সাধারণ সম্পাদক অশিনী কুমার বর্মন, ঢোলার হাট পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নিরঞ্জন রায় চৌধুরী, আখিল চন্দ্র রায়, অতুল চন্দ্র বর্মন প্রমুখ।
বক্তারা এ সময়, ধর্মের বিরুদ্ধে অপপ্রচারকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, হিন্দুধর্মী দেবদেবীর নামে ফেসবুকে নানা রকম কটুক্তি করায় ঢোলার হাট ইউনিয়ন পূজা কমিটির সাধারন সম্পাদক নিরঞ্জন রায় চৌধুরী ২০ জনের বিরুদ্ধে আইসিটি ধারায় রুহিয়া থানায় দায়ের করেন।
এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত দুইজনকে আটক করেছে।
Related News
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More



Comments are Closed