নিরাপদ সড়ক সপ্তাহে সিলেটে নিসচা’র মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতিসংঘ ঘোষিত নিরাপদ সড়ক সপ্তাহ উপলক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে “গতি কমাও-জীবন বাঁচাও” শীর্ষক এক মানববন্ধন ও র্যালী ১৩ মে শনিবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত হয়।
নিসচা সিলেট জেলা শাখার সভাপতি এম. বাবর লস্করের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ মোঃ লোকমান আলী ও মহানগর শাখার সদস্য সচিব আব্দুল হাদি পাবেলের যৌথ পরিচালনায় বক্তারা জাতিসংঘ ঘোষিত নিরাপদ সড়ক সপ্তাহ ঘোষণায় জাতিসংঘকে ধন্যবাদ জ্ঞাপন করেন। নিরাপদ সড়ক চাই এখন সময়ের দাবি। বক্তারা বাংলাদেশের ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ও সরকারের সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি জানান। নিসচা চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এর নেতৃত্বে নিরাপদ সড়ক চাই আন্দোলনকে বেগবান করার জন্য সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানান এবং জাতিসংঘ কর্তৃক ২২শে অক্টোবর আন্তর্জাতিক নিরাপদ সড়ক দিবস ঘোষণা করার জন্য জোর দাবি জানান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা নিসচা জেলা শাখার উপদেষ্টা আব্দুল খালিক, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সাংবাদিক আল আজাদ, নিসচা সিলেট জেলা ও মহানগর শাখার উপদেষ্টা ও আজীবন সদস্য মো. জহিরুল ইসলাম মিশু, নিসচা জেলা শাখার উপদেষ্টা ছয়ফুল করিম চৌধুরী হায়াত, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আবু তাহের, নিসচা মহানগর শাখার আহŸায়ক এম. ইকবাল হোসেন। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট ল’ এসোসিয়েশনের সভাপতি কামাল আহমদ, নিসচা জেলা শাখার সহ সভাপতি হাফিজ আব্দুর রহমান, কবির আহমদ খাঁন, সাংবাদিক রাজু আহমদ, ড্রিম সিলেটের চেয়ারম্যান শেখ তোফায়েল আহমদ সেফুল, রাশেদুজ্জামান রাশেদ, কামরুল ইসলাম কামরুল, শাহানা বেগম স্বর্ণা, আমিনা খাতুন লিলি। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নিসচা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল।
উপস্থিত ছিলেন আব্দুল মুকিত চৌধুরী রেজা, সৈয়দ সানি, ওছিউর রহমান ওছি, জেলা শাখার সহ সাধারণ সম্পাদক সুলতান তালুকদার, আম্বরখানা শাখা শিবিটেক্স এর সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, নিসচা মদন মোহন কলেজ আহŸায়ক ও সিলেট জেলা সদস্য রকি দেব, নিসচা মদন মোহন কলেজের যুগ্ম আহŸায়ক রক্তিম রায়, নিসচা এমসি কলেজ বিশ্ববিদ্যালয় শাখার সদস্য হাবিবুর রহমান এহসান, মো. বাবরুল হোসেন বাবুল, সাদিকুর রহমান সোহেল, সামাদুল ইসলাম অপু, সোহেল চৌধুরী, সৈয়দ নিয়াজ আহমদ, আব্দুল মজিদ, আব্দুর রহমান শুভ, ইমরানুর রশিদ চৌধুরী, নোমান আহমদ, মো. আবুল হোসেন, মো. তাহের হোসাইন, দিলোয়ার হোসাইন, নোমান আহমদ, নদী পরিব্রাজক দলের সাংগঠনিক সম্পাদক একে আজাদ ফাহিম, ইমরানুর রশিদ চৌধুরী, মাসুম আহমদ, মকুল আহমদ প্রমুখ।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed