Main Menu

নবীগঞ্জে মহিলার গলা কাটা লাশ উদ্ধার

ছনি চৌধুরী, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : নবীগঞ্জে এক সন্তানের জননীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ । শনিবার সকালে উপজেলার বাউসা ইউনিয়নের কামিরাই গ্রামের মানসিক রোগী  জাবিদ উল্লাহর স্ত্রী’র ক্ষতবিক্ষত লাশ নিজ বসত ঘর থেকে উদ্ধার করে নবীগঞ্জ থানা পুলিশ ।
সকালে স্থানীয় লোকজন কামিরাই গ্রামের জাবিদ উল্লাহর স্ত্রী ও পার্শবর্তী গ্রামের লন্ডন প্রবাসীর মেয়ে আমেনা বেগম (৪৫) এর হাত বাধা অবস্থায় গলা কাটা লাশ ঘরের খাটের নিচে দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে একদল পুলিশ বসত ঘরের খাটের নিচ থেকে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে ।
নবীগঞ্জ বাহুবল সার্কেলের এ এস পি মোঃ রাসেলুর রহমান,জানান, ঘরের ভিতর থেকে লাশ পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতা বা জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে এ খুনের ঘটনা ঘটেছে। তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে ।
এদিকে ময়না তদন্তের জন্য আমেনা বেগমের লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে । এ ঘটনায় এলাকা জুড়ে আতংক বিরাজ করছে ।

Share





Related News

Comments are Closed