লাফার্জ সুরমা সিমেন্টের শতাধিক শ্রমিক চাকুরিচ্যুত
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে বেতন-ভাতা বৃদ্ধির আবেদন করায় লাফার্জ সুরমা সিমেন্টের ঠিকাদার কর্তৃক নিয়োজিত শতাধিক শ্রমিককে চাকুরিচ্যুত করা হয়েছে। ফলে প্রায় দু’সপ্তাহ থেকে এসব শ্রমিক পরিবার নিয়ে মানবেতর জীবন-যাপন করছে। এব্যাপারে চাকুরি ফিরে পাবার দাবিতে উপজেলা নির্বার্হী অফিসারসহ বিভিন্ন দফতরে লিখিত আবেদন করেছেন বলে জানা গেছে।
জানা যায়, ছাতকস্থ লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডে শ্রমিক-কর্মচারি সরবরাহকারি ঠিকাদারি প্রতিষ্ঠান এইচআর এন্টারপ্রাইজ ও শাহজাহান ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের অধিনে শতাধিক শ্রমিক দীর্ঘ প্রায় একযুগ থেকে কাজ করে আসছে। সম্প্রতি এসব শ্রমিক দ্রব্যমূল্যের উর্ধগতির সাথে সঙ্গতি রেখে বেতন-ভাতা বৃদ্ধির দাবি করায় গত ১মে’ থেকে কাজ বন্ধ করে দেয় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে পরিবার পরিজন নিয়ে চরম বিপাকে পড়েন শতাধিক শ্রমিক। বিষয়টি জনমনে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করেছে।
লাফার্জ সুরমা সিমেন্টের মেকানিক্যাল বিভাগের শ্রমিক সংগ্রাম কমিটির সভাপতি ছাদ মিয়া ও সাধারণ সম্পাদক সুহেল আহমদ জানান, শ্রমিকদের ইন্সুরেন্স সুবিধা, শতভাগ বেতন বৃদ্ধি, শ্রম আইন অনুযায়ি শ্রমিকদের পাওনা পরিশোধ, মেডিকেল ছুটিসহ বিভিন্ন সুবিধা দাবি করায় তাদের চাকুরিচ্যুত করা হয়। এব্যাপারে তারা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্লাহ খান চাকুরিচ্যুত শ্রমিকদের আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।
লাফার্জ সুরমা সিমেন্টের মিডিয়া বিষয়ক কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, ঠিকাদারদের সাথে লাফার্জের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। ফলে ঠিকাদাররা শ্রমিকদের কাজ বন্ধ করে দিয়েছেন বলে দাবি করেন তিনি।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed