ছাতকে সড়কে গর্ত, ঝুঁকি নিয়ে যানচলাচল
কামরুল হাসান সবুজ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতক-সিলেট সড়কের মাধবপুরস্থ লালপুল ব্রিজের দক্ষিণ দিকের এপ্রোচে একটি অংশ ধেবে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। গত ১৫ এপ্রিল থেকে সৃষ্ট গর্তে রাতের বেলা যানবাহন চলাচলে মারাত্মক র্দূটনার আশংকা রয়েছে। এ সড়ক দিয়ে সিএনজি অটো রিকশা, অটো টেম্পু, ট্রাক, ট্রাক্টর, ট্যাঙ্ক-লরি, সিমেন্ট ও পাথরবাহি ট্রাক, দূরপাল্লার বাস, মিনিবাস ও ভারী যানবাহনসহ প্রত্যহ কয়েক হাজার যানবাহন চলাচল করে থাকে। কিন্তু গভীর গর্তটি সামান্য অসাবধানতাই তাদের জন্যে মারাত্মক দূর্ঘটনা ডেকে আনতে পারে। এখন শুধু একটি গাছের ডাল দিয়েই গর্তের পরিচয় দেয়া হলেও প্রকৃতপক্ষে এটি যথাযথ নয় বলে দাবি করছেন চালকরা। এতে পরিবহন শ্রমিকদের মধ্যে চরম অসন্তেুাষ বিরাজ করছে।
এব্যাপারে ছাতক সড়ক ও জনপথ বিভাগে উপ-বিভাগীয় প্রকৌশলী রমজান আলী দ্রত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed