কৃত্রিম চাঁদ বানালো চীন
আন্তর্জাতিক ডেস্ক: গত বুধবার বেইজিংয়ে ‘চাঁদ’-এ ঢুকে পড়লেন চার চীনা নাগরিক! সামনের দুই মাস ওই ‘চাঁদ’-এ থাকবেন চার জন। যাঁদের মধ্যে রয়েছেন দুই মহিলাও। চীনের সরকারি সংবাদসংস্থা সিনহুয়া এই খবর দিয়েছে।
প্রকৃত ঘটনা হচ্ছে চাঁদে বসবাসের সম্ভাবনা নিয়ে গবেষণা করছেন একদল চীনা বিজ্ঞানী। চাঁদে গিয়ে অনেক দিন অবস্থান করে সেখানকার পরিবেশ সম্পর্কে ধারণা নেয়ার পরিকল্পনা রয়েছে তাদের। তাই চাঁদে থাকতে, হাঁটাহাঁটি করতে, বেশ কিছু ক্ষণ সময় কাটাতে কেমন লাগে, তা বুঝতে রাজধানী বেইজিংয়ে নকল একটি চাঁদ তৈরি করেছেন তারা।
আসলে এটি এমন একটি কেবিন যেখানে চাঁদের মতই মধ্যাকর্ষণ শক্তিসহ সব পরিবেশ বজায় রাখা হয়েছে। আগামী বছর ওই কেবিন ‘ইউগং-১’-এ কাটাবেন ৮ চীনা বিজ্ঞানী। তাঁদের মধ্যে রয়েছেন যেমন মহাকাশচারী, তেমনই রয়েছেন সাধারণ নাগরিকও।
‘সিনহুয়া’ জানিয়েছে, বিজ্ঞানীরা আসলে বুঝে নিতে চাইছেন, প্রাণী, উদ্ভিদ আর জীবাণু কী ভাবে একই সঙ্গে পাশাপাশি অনেকটা সময় কাটাতে পারেন চাঁদে।
দু’মাস পর আরও চার জন ঢুকবেন ওই কেবিনে। তাঁদের মধ্যেও থাকবেন দুই মহিলা। তাঁরা বেইজিংয়ের ওই ‘চাঁদ’-এ কাটাবেন টানা ২০০ দিন। মানে, প্রায় সাত মাস।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed