চলচ্চিত্র শিল্পী সমিতির ফল স্থগিত
বিনোদন ডেস্ক: ঢাকই চলচ্চিত্র শিল্পিদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফল স্থগিত করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকার দ্বিতীয় জ্যেষ্ঠ সহকারী জজ আদালতের বিচারক এই আদেশ দেন। আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর না করতে নির্দেশ দিয়েছে।
আদালত বৃহস্পতিবার থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর, আপিল বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন দিলু, শিল্পী সমিতির আগের কমিটির সভাপতি শাকিব খান এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ কার্যকরের কথা বলেছেন।
গত শুক্রবার অনুষ্ঠিত এ নির্বাচনে মিশা সওদাগর সভাপতি ও জায়েদ খান সম্পাদক নির্বাচিত হয়েছেন। তবে ফলাফল নিয়ে আপত্তি জানিয়েছেন অন্য একাধিক প্রার্থী।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed