ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে সাফাত-সাদমানকে
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বনানীতে রেইনট্রি আবাসিক হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে সিলেট থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর পাঠানটুলা এলাকা থেকে গ্রেফতারের পর রাতেই তাদের ঢাকায় নিয়ে আসা হয়।
পরে শুক্রবার সকালে ঢাকা মহানগর পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের (ভিকটিম সাপোর্ট সেন্টার) হেফাজতে তাদের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেয়া হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাবাসাবাদ শেষে আজই তাদের ঢাকা মহানগর হাকিমের আদালতে নেয়া হতে পারে বলে জানিয়েছেন ভিকটিম সাপোর্ট সেন্টারের উপ-কমিশনার (ডিসি) ফরিদা ইয়াসমিন।
গত ২৮ মার্চ বন্ধুর সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে ধর্ষণের শিকার হন দুই বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণী। ওই ঘটনায় গত ৬ মে রাজধানীর বনানী থানায় মামলা করেন নির্যাতনের শিকার এক তরুণী।
মামলার পাঁচ আসামির মধ্যে সাফাত আহমেদ(২৬) আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের ছেলে এবং সাদমান সাকিফ(২৪) পিকাসো রেস্তোরাঁর অন্যতম মালিক ও রেগনাম গ্রুপের পরিচালক মোহাম্মদ হোসেন জনির ছেলে।
মামলার অপর তিন আসামি হলেন ই-মেকার্স ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালক নাঈম আশরাফ, শাফাতের গাড়ি চালক বিল্লাল এবং তার দেহরক্ষী আবুল কালাম আজাদ।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed