Main Menu

শাহ কলন্দর মাজার শরীফে ওরশ অনুষ্ঠিত

ময়নুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি: ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নে ওলিয়ে কামেল শাহ কলন্দর (রহ) এর মাজার শরীফে দুদিনব্যাপী বাৎসারিক ওরশ শরীফ বুধবার সকাল থেকে শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে শেষ হবে।
প্রতিবছর ১০ ও ১১ মে ওলিয়ে কামেল শাহ কলন্দর (রহ) এর মাজার শরীফে বাৎসারিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে মাজার শরীফে দুর-দুরান্ত থেকে আসা হাজার-হাজার নারী-পুরুষ ভক্তদের ঢল নামে। মাজার শরীফ মাঠে রকমারী বাহারী পন্যের মেলা বসেছে। আজ বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত শাহ কলন্দর (রহ) এর মাজার শরীফে ভক্তদের সমাগম থাকবে।

Share





Related News

Comments are Closed