জৈন্তাপুরে মা, মেয়ে ও খালাকে ধর্ষনের দায়ে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের ডেমা গ্রামে মা, মেয়ে ও খালাকে গত ছয় মাস ধরে ধর্ষণ ও ভিডিও ধারণ করে প্রচারণার দায়ে নিমার আহমেদ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নিমার একই উপজেলার একই ইউনিয়নের বাসিন্দা। তার পিতার নাম কালাই মিয়া।
পুলিশ সূত্র জানায়, দরবস্ত ইউনিয়নের একটি গ্রামে একই পরিবারের দুই সদস্য ও এক আত্মীয়ের সাথে শারিরিক সম্পর্ক ক্যামেরায় ভিডিও ধারণ করত নিমার। পরে ধারণকৃত ভিডিও গুলো সে প্রচার করতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ নিমার আহমেদকে গ্রেফতার করে ।
পুলিশের একটি সূত্র জানায়, নিমার ভিডিও ধারণ করার পর তাদেরকে জিম্মী করে ৬ মাস থেকে নানা প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আসছে। আর মেয়েসহ তাদের পরিবারটি সামাজিক নিরাপত্তার কারণে এতদিন ভয়ে মুখ খুলতে রাজি হয়নি। মামলা হওয়ার পর বিস্তারিত জানা যাবে। পুলিশ ইতিমধ্যে নিমারের ধারণকৃত কয়েকটি ধর্ষণের ভিডিও মামলার আলামত হিসেবে জব্দ করে রেখেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক জৈন্তাপুর বাজারের এক ব্যবসায়ী জানান, ধর্ষণের সময় নিমার যে ভিডিও ধারণ করেছিল তা এখন সয়লাব। মা, মেয়ে ও তাদের খালাকে বিভিন্ন সময় ধর্ষণ করার ভিডিও বিভিন্ন মোবাইলের দোকানে বিক্রি হচ্ছে। যে পরিবারটি ধষর্ণের শিকার হয়েছে তারা অত্যন্ত গরীব ও অসহায়।
সিলেটের জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ সফিউল কবির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, দরবস্ত ইউনিয়নের ডেমা গ্রামে মা, মেয়ে ও খালাকে নানা প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আসছে একই গ্রামের কালাই মিয়ার ছেলে নিমার আহমদ। তাদের মধ্যে সম্প্রতি বিরোধ দেখা দিলে নিমার ধর্ষণের সময় ধারণকৃত ভিডিওগুলো বাজারসহ বিভিন্ন ব্যক্তির মাধ্যমে ছড়াতে থাকে। পুলিশ ঘটনার খবর পেয়েই নিমারকে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed