ঝিনাইদহে কলাগাছের এক কাঁদিতে ৭০ মোচা
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জের চাঁচড়া গ্রামে কলাগাছের একটি কাঁদি থেকে ৭০টি কলার মোচা বের হয়েছে। এসব মোচা থেকে কলার বদলে পাশ থেকে আরো মোচা বের হচ্ছে। এ ঘটনায় মানুষের মাঝে কৌতুহল দেখা দিয়েছে। এলাকার শত শত উৎসুক মানুষ গাছটি এক নজর দেখার জন্য ভীড় জমাচ্ছেন। এখনো আরো ছোট ছোট মোচা বের হবার অপেক্ষায় রয়েছে।
কলাগাছের মালিক চাঁচড়া গ্রামের আবেদ আলীর ছেলে ছমির আলী বিশ্বাস জানান, গত ১ বছর আগে তিনি বাড়ির পাশের বাগানে একটি বীচি কলার (স্থানীয় ভাষায় দয়াকলা) চারা লাগান। গত চারদিন আগে ওই কলাগাছে প্রথমে একটি বড় মোচা বের হয়। এরপর মোচা থেকে কলার পরিবর্তে পাশ থেকে একের পর এক মোচা বের হচ্ছে। গত ৪দিনে এক কাঁদিতে প্রায় ৭০টি মোচা বের হয়েছে। বিষয়টি এলাকায় জানাজানি হলে শত শত উৎসুক মানুষ কলাগাছটি দেখার জন্য ভীড় জমাচ্ছে।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম জানান, এটি মূলত জেনেটিক অ্যাবনরমালিটি বা বংশগত সমস্যার কারণে এমনটি হতে পারে। তবে এটি খুব রেয়ার। লাখে হয়তো একটি কলাগাছে এমন হয়। তিনি জানান, এটি কোনো অলৌকিক ঘটনা নয়
Related News
৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উরুজগান প্রদেশের ৫৭ বছর বয়সী মোহাম্মদ সাদিক ৫৮ সন্তানের ভরণপোষণ করতে গিয়েRead More
মিলনের পর সঙ্গীকেই খাবার বানায় যে স্ত্রী!
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৮ অক্টোবর, বিশ্ব অক্টোপাস দিবস। সমুদ্রের রহস্যময় প্রাণীদের মধ্যে অক্টোপাস বরাবরইRead More



Comments are Closed