সিলেটে অটোরিকশা শ্রমিক সংঘর্ষে আহত ৫০
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর অন্তর্ভূক্ত আম্বরখানা-সালুটিকর শাখার শ্রমিকদের মধ্যে পৃথক সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের ওসমানী হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টায় নগরীর আম্বরখানা সিএনজি ষ্ট্যান্ডে যাত্রী নিয়ে চৌকিদেখী বাঁশবাড়ির বাসিন্দা সিএনজি চালক রুবেল ও সালুটিকর এলাকার আঙ্গারজুর গ্রামের সিএনজি চালক রাসেল আহমদ ওরফে বিদ্যুৎ মিয়ার মধ্যে বাকবিতন্ডা হয়।
এক পর্যায়ে রুবেল এর নেতৃত্বে ১৫/২০ জনের একদল শ্রমিক বিদ্যুৎ সহ গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও সিলেট সদরের শ্রমিকদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় দুপক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে অন্তত ৫০ জন শ্রমিক আহত হন। আহতরা হলেন গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও গ্রামের কামরান, আঙ্গারজুর গ্রামের রাসেল, জুয়েল, সাকির, নওয়াগাঁও গ্রামের জুনেদ, গোয়াইনঘাটের সিরাজ, নওয়াগাঁও গ্রামের জফুর, নন্দিরগাঁও’র আল আমিন, কোম্পানীগঞ্জ উপজেলার আলামিন, পাবেল, বিলাল, সৈয়দ মিয়া, এনাম উদ্দিন, সমছু মেম্বার, কামাল উদ্দিন, জালাল উদ্দিন, অদুদ মিয়া, ফয়েজ মিয়া, ইনছান, ফয়জুল হাসান, আলা উদ্দিন, রাসেদ সহ অর্ধশতাধিক শ্রমিক।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed