সিলেটে টিলা কাটায় প্রবাসীকে ৫ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার আখালিয়ার সোনালী আবাসিক এলাকায় টিলা কাটার দায়ে হুমায়ুন কবির চৌধুরী নামের এক লন্ডন প্রবাসীকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়।
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবি জানান, যুক্তরাজ্য প্রবাসী হুমায়ুন কবির চৌধুরী অবৈধভাবে টিলা কাটছিলেন। বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসাথে তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed