সিলেটে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদন্ড
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে কলেজ পড়ুয়া ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে সুবীর চন্দ্র দাস শিপু (৩৫) নামের এক যুবককে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
আজ বুধবার দুপুরে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাইজার মোহাম্মদ ফারাবী ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে এক বছরের কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামী শিপু নগরীর আখালিয়ার বাসিন্দা।
জানা যায়, নগরীর আখালিয়া এলাকায় সম্মান তৃতীয় বর্ষের অধ্যায়নরত ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিলে তা প্রত্যাখান করে সে। এতে ছাত্রীকে নিয়মিত ইভটিজিং করতে থাকে ঐ যুবক।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed