Main Menu

নবীগঞ্জে ষাঁড়ের লড়াই নিয়ে সংঘর্ষে স্কুলছাত্র নিহত

ছনি চৌধুরী, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ষাড়েঁর লড়াইকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে সুজাত মিয়া (১৫) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এছাড়া একই পরিবারের অন্তত ৭ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে জলার ১নং বড় ভাকৈর ইউনিয়নের আমড়াখাই গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

নিহত স্কুল ছাত্র উপজেলার আমড়াখাই গ্রামের আফর মিয়ার ছেলে। সে বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
ঘটনায় আহতরা হলেন- রনি মিয়া, ফয়জ উল্লাহ, সৈয়দুল নেহার(৪৫), আল-আমিন (২২), আব্দুল্লাহ (৭০), বাহার উল্লাহ, জসিম উদ্দিন। তাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা যায়, সোমবার গোচারণ অবস্থায় ফয়জুল্লাহর একটি ষাঁড় একই গ্রামের আব্দুল খালেকের একটি ষাঁড়ের মধ্যে লড়াই শুরু হয়। খবর পেয়ে ষাঁড়ের মালিক ফয়জুল্লাহ লোকজন বাধা প্রদান করলে আব্দুল খালেকের লোকদের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির পর্যায়ে পৌঁছে। সেই বিরোধের জের ধরে আজ বুধবার দু’পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে স্কুল ছাত্র সহ ৮ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে এদের মধ্যে সুজাতকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তাৎক্ষনিক নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।

এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে আমড়াখাই গ্রামের মৃত হাছন আলীর পুত্র আব্দুল খালেক (৫০), তার পুত্র নাজমুল ইসলাম(২৫) ও একই গ্রামের সিদ্দিক মিয়ার পুত্র শাহিনুর মিয়া(২২) সহ ৪ জনকে আটক করেছে নবীগঞ্জ থানা পুলিশ ।
নবীগঞ্জ-বাহুবল সার্কেলের এ এস পি মোঃ রাসেলুর রহমান ঘটনার সাথে জড়িত ৪ জনকে আটক করার সত্যতা নিশ্চিত করে জানান খবর পেয়ে আমি সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি । তিনি জানান, নিহত স্কুল ছাত্রের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

 

 

Share





Related News

Comments are Closed