নির্মান কাজ শেষ হওয়ার আগেই ভেঙ্গে পড়ল ব্রীজ
আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের নির্মান কাজ শেষ হওয়ার আগেই নির্মানাধীন একটি ব্রীজ ভেঙ্গে পরার ঘটনা ঘটেছে।
প্রায় ৫৬ লাখ টাকা ব্যয়ে ঘিল্লাই নদীর উপর নির্মানাধীন ব্রীজটির নির্ম্মান কাজ শেষ না হতেই ৭ মে রবিবার সন্ধ্যায় তা ভেঙ্গে পড়েছে।
উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর শাহাপাড়া থেকে খাগরাবন্দে যাওয়ার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তত্বাবধানে প্রায় ৫৬ লাখ টাকা ব্যয়ে ঘিল্লাই নদীর উপর নতুন একটি ব্রীজের নির্মান কাজ শুরু হয়।
নিম্ন মানের সামগ্রী দিয়ে নির্ম্মান কাজ করায় এ ধরনের ঘটনা ঘটেছে বলে ধারনা করছেন একাধীক ঠিকাদার ও এলাকাবাসী। এলাকাবাসী অভিযোগ করে বলেন, ঠিকাদার সাদ্দাম হোসেন ব্রীজটির নির্ম্মান কাজ নেন। গ্রামের ভিতরের এই ব্রীজটি নির্মান করতে যেয়ে ব্যাপক অনিয়ম করা হয়েছে। তারা আরো বলেন, কোন কর্মকর্তা এখানে না আসায় ঠিকাদার তার ইচ্ছে মতো দায়সারা ভাবে কাজটি শেষ করতে চেয়েছিল। তার পরও অনভিজ্ঞ ব্যক্তিদের দিয়ে এত বড় একটি ব্রীজ নির্মান করাতে গিয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, ব্রীজ নির্ম্মানকালে বাঁশের খুঁটি সরে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। পরে উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed