Main Menu

আবারো ক্ষমতা দখলের পায়তারা করছে সরকার : আমির খসরু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সরকার আগামী নির্বাচনে জনগনকে বাইরে রেখে আবারো ক্ষমতা দখলের পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, সামনে নির্বাচন আসছে, এই নির্বাচনে ক্ষমতাসীন সরকারক জনগনকে বাইরে রেখে আবারো ক্ষমতা দখলের পায়তারা করছে।

সোমবার বিকালে সিলেট নগরীর শহীদ সুলেমান হলে সিলেট মহানগর বিএনপির কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

সিলেটের হাওর অঞ্চলের দুঃখ দুর্দশা তুলে ধরে সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, হাওরের এই বিপর্যয় বাংলাদেশ দশ হাজার টাকার কোটি টাকার ক্ষতির সম্মুখিন হয়েছে। তার চেয়ে বেশী ক্ষতি হয়েছে হাওর অঞ্চলের মানুষ, তারা আরো নিরন্ন ও রুগ্ন হয়েছে।

তিনি বলেন, হাওরকে নিয়ে স্পষ্টভাবে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের কথা বলতে হবে, মানুষের পাশে সাধ্যমত দাঁড়াতে হবে।

বিএনপির এই নীতিনির্ধারক আরো বলেন, আমি চারদিন ধরে সিলেটে অবস্থান করছি শুধু এমনি এমনি নয় আর শুধু দলের নেতাকর্মী নয় এর বাইরেও মানুষের সঙ্গে কথা বলেছি। তাদের চোখের ভাষা পড়েছি, তারা আমাকে কানে কানে বলেছে- আমরা মুক্তি চাই।

আগামী ১০ই মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভিশন-২০৩০ দেশের মানুষের কাছে উপস্থাপন করবেন। সেখানে এ দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ার পার্সনের উপদেষ্টা সর্বজনাব এম এ হক, খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হাসান জীবন, সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, কলিম উদ্দিন আহমদ মিলন, হেলাল খান, আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপি সহ-সভাপতি এডভোকেট হাবিবুর রহমান হাবিব, সালেহ আহমদ খসরু, ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েছ লোদী, সৈয়দ মিছবাহ উদ্দিন, এডভোকেট মোয়াজ্জেম হোসেন, আব্দুস সাত্তার, আব্দুর রহিম, মুফতি বদরুননূর শায়েক, ডাঃ নাজমুল ইসলাম, অধ্যপিকা সামিয়া বেগম চৌধুরী, সাব্বির আহমদ বাচ্চু, বাবু নিহারঞ্জন দত্ত, আব্দুল আলিম দ্বিপক, আব্দুল ফাত্তাহ বকশী, আমির হোসেন। আরোও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির উপদেষ্টা, আলা উদ্দিন বাদশা, এবি এম সাদেক জুনেদ, হাজী ইসারাইল মিয়া, শরফরাজ আহমদ চৌধুরী, নৈয়দ বাবুল হেসেন, আলাউর রহমান লয়লু, আপ্তাবুর রহমান এবং ১ম যুগ্ম সম্পাদক আজমল বখ্ত চৌধুরী সাদেক, শামীম চিদ্দিকিী ইমদাদ হোসেন চৌধুরী, আলী হোসেন বাচ্চু, মাহবুব কাদির শাহী, আতিকুর রহমান সাবু, আব্দুল আজিজ, হুমাযূন আহমদ মাসুক, কোষাধ্যক্ষ আবুল ফজল, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মুকুল মুরশেদ দপ্তর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো প্রচার সম্পাদক শামীম মজুমদার, প্রকাশনা সম্পাদক জাকির হোসেন মজুমদার আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ আশরাফুল ইসলাম এডভোকেট রোকশানা বেগম শাহনাজ। আরোও উপস্থিত ছিলেন জাহানারা ইয়াছমিন গোলাপি, মির্জা বেলায়েত আহমদ লিটন, মোঃ ইউনুস মিয়া, হাবিব আহমদ শিলু, ডাঃ আশরাফ আলী, ললি­ক আহমদ চৌধুরী, সোয়াদুর রব, নিগার সুলতানা ডেইজি, মোস্তাক উদ্দিন আহমদ, জাকির হোসেন তালুকদার, মুফতি নেহাল উদ্দিন, আবুল কালাম, আব্দুল হাকিম, এজহারুল হক মন্টু, মামুনুর রহমান মামুন, রেজাউল করিম নাচন, আফজাল উদ্দিন, নিজাম উদ্দিন তরফদার, আব্দুল হাদি মাছুম, আব্দুস সাত্তার মামুন, দুলাল আহমদ, দেওয়ান মাহমুদ রাজা, আব্দুল জব্বার তুতু, নুরুল আলম, লুৎফুর রহমান, আখতার হোসেন ভূঞয়া মিন্টু, শেখ মোঃ ইলিয়াছ, জেবুল হোসেন ফাহিম, লুকমান আহমদ, আব্দুস সাদেক লিপন, মুমিনুল ইসলাম, মিনারা বেগম, রেহেনা ফারুক, ফাতেমা জামান রুজি, আব্দুস শুকুর, নাসিম আহমদ চৌধুরী, আমিনুর রহমান খোকন, সুহেল বাছিত, ডাঃ আব্দুল হক, আব্দুর রহিম মলি­ক, সেলিম আহমদ, শরিফ উদ্দিন মেহেদী, আলী হায়দার মজুন, সেলিম রানা, খোকন ইসলাম, নজির হোসেন, সুয়াইব আহমদ সুয়েব, আব্দুস সাত্তার আমিন, মফিজুর রহমান জুবেদ, উজ্জল চন্দ্র, কয়েছ আহমদ সাগর, মাসুক আহমদ, আব্দুস সবুর, আপ্তাবুর রহমান বকুল, মোতাহির আলী মাখন, মুফতি রায়হান উদ্দিন মুন্না, আবু নছর বকুল, আমিনুর রশিদ, জিয়াউর রহমান দিপন, নুমান আহমদ, সৈয়দ ইমরান হোসেন, কাজী নইমূল ইসলাম, মোস্তাক আহমদ, স্বপন মিয়া, নুরুল ইসলাম লিমন, নাজিম উদ্দিন, ইরফ হোসেন, মাসুদ রানা হওলাদার, আব্দুর রহিম তালুকদার, পারভেজ আহমদ, শুয়াইব আহমদ, দেলওয়ার হোসেন রানা রিহাদুল হাসান রুহেল, বাবু রাজিব কুমার দে প্রমুখ।

Share





Related News

Comments are Closed