বিয়ানীবাজারে জাল ভোট দেয়ায় নারী আটক, জরিমানা
বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজার পৌরসভার ৩নং ওয়ার্ডের ভোট কেন্দ্রে জাল ভোট প্রদানের অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে।
সোমবার (৮ মে) দুপুর ১২টার দিকে তাকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাইজকি।
মোট ২ জন নারীকে আটক করা হলেও এদের মধ্যে ১ জনের ভোটার আইডি কার্ডে নাম-পরিচয় সঠিক পাওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়। অন্য আটক নারী সুফিয়া বেগমের (৪০) কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে তাকেও ছেড়ে দেয়া হয়।
সোমবার বিয়ানীবাজার পৌরসভার ৩নং ওয়ার্ডে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। ভোট গ্রহন চলাকালে আর কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed