সিসিক মেয়র আরিফকে দেখতে হাসপাতালে আমির খসরু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশনের অসুস্থ মেয়র আরিফুল হক চৌধূরীকে দেখতে গেলেন বিএনপির স্থায়ি কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধূরী।
সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর দরগাগেইটস্থ নুরজাহান হাসপাতালে গিয়ে মেয়র আরিফুল হক চৌধুরীর স্বাস্থ্যের খোঁজ-খবর নেন বিএনপির এই নেতা। এসময় তিনি বেশ কিছু সময় অসুস্থ মেয়র আরিফুল হক চৌধূরীর পাশে ছিলেন।
তার সঙ্গে বিএনপি’র কেন্দ্রীয় নেতা এমএ হক, মিজানুর রহমান চৌধূরী মিজান, জেলা বিএনপি’র সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।
এসময় মেয়র আরিফ হাসপাতালের চিকিৎসক শিশির বসাক, ডা: লল্লিক মোহন নাথ ও মেয়র পতœী শ্যামা হক চৌধূরীর সঙ্গে কথা বলেন।
উল্লেখ্য, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধূরী নুরজাহান হাসপাতালের চিকিৎসক শিশির বসাক ও ডা: লল্লিক মোহন নাথের তত্ত¡াবধানে চিকিৎসাধীন রয়েছেন।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed