সিলেটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গাভীর মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটে আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের খাম্বায় স্পৃস্ট হয়ে লক্ষাধিক টাকার একটি গরুর করুণ মৃত্যু ঘটেছে। সোমবার (৭মে) দুপুরে নগরীর চালিবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, নগরীর চালিবন্দর এলাকাস্থ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের কাছে পিডিবি’র একটি খাম্বা রয়েছে। এ খাম্বা থেকে মাটির নিচ দিয়ে ক্রীড়া কমপ্লেক্সে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। পিডিবি’র কর্তব্য কাজে অনিয়ম-অবহেলার কারনে খাম্বার মধ্যে বিদ্যুৎ লেগেই থাকে। অনেকবার বহু মানুষ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হলেও বিদ্যুতের আর্থিং বন্ধে কোন কাজ করেনি পিডিবি। সোমবার দুপুরে একটি গাভী ওই খাম্বায় লেগে গেলে তাৎক্ষনিক গাভীটির মৃত্যু ঘটে।
মৃত গাভীর মালিক সিলেট সিটি কর্পেরেশনের কর্মচারী রুবেল আহমদ জানান, গাভীটি তার একমাত্র সম্পদ এবং এটার পেটে বাচ্চা রয়েছে। কিছুদিন পূর্বে ১ লাখ ২০ হাজার টাকা দাম হলেও তিনি গাভীটি বিক্রি করেননি। আশা করেছিলেন গাভীটি বাচ্চা দিলে মূল্য বেশী পাওয়ার। পিডিবি’র কর্তব্য কাজে অবহেলাই কেড়ে নিয়ে গেছে তার আশা ও স্বপ্ন।
খবর পেয়ে পিডিবি কর্মীরা গিয়ে খাম্বায় বিদ্যুৎ পুন:স্থাপনের কাজ শুরু করতে দেখা যায়। গাভীর মালিক রুবেলসহ এলাকাবাসী পিডিবি’র কর্তব্য কাজে এহেন অবহেলার প্রতিকার ও ক্ষতিপূরণ দাবি করেছেন।
Related News
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More



Comments are Closed