বনানীতে দুই ছাত্রী ধর্ষণ ঘটনায় আসামিদের শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বনানীতে জন্মদিনের পার্টিতে ডেকে বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্রীকে ধর্ষণ মামলার আসামিদের অবস্থান শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের (উত্তর) উপ-কমিশনার শেখ নাজমুল আলম।
সোমবার (৮ মে) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে একথা বলেন গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।
আসামিরা যত প্রভাবশালীই হোক না তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে, কাউকে ছাড় দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
আসামিদের কেউ পালিয়ে গেছে কি না- এমন প্রশ্নের জবাবে পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা বলেন, এখনও পর্যন্ত আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই। কেউ পালিয়ে যেতে পারবে না। এ ঘটনার ছায়া তদন্ত করছে গোয়েন্দা পুলিশ।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed