Main Menu

ঠাক‌ুরগাঁওয়ে কুমড়া বেগুন চাষ ক‌রে লোকসান গুন‌ছে কৃষক

ঠাকুরগাঁও থেকে আব্দুল আউয়াল: বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশে কৃষকরা মাঠে-ঘাটে রোদে পুরে ফসল ফলায়। কিন্তু আবার এদেশের কৃষকরাই অবহেলিত বেশি। এমনি একটি চিত্র ঠাকুরগাঁও সদর উপজেলার ছিট চিলারং এলাকার কৃষক মোঃ হাবিবুর রহমান (৪৮) এর।
হাবিবুর রহমান জানান, আমি ১৫ বছর ধরে কুমড়া ও বেগুন চাষ করে আসছি। কিন্তু এবার আমাদের এখানে বৈশাখের ২য় দিন শীলাবৃষ্টি হওয়ার কারণে লোকসান গুণতে হচ্ছে কুমড়া ও বেগুন চাষে।
শীলাবৃষ্টির কারণে বেগুনের ফুল ঝড়ে গেছে ও গাছ ভেঙ্গে মাটির সাথে মিশে গেছে। আর কুমড়া গাছের পাতা ও ফুল পাথরের আঘাতে ছিড়ে গেছে, ছোট ছোট কুমড়ার ফল গুলো ঝড়ে পড়েছে ও পঁচে গেছে। এ কারণে বেগুন আর কুমড়ার ফলন ভালো হয়নি।
এবার তিনি মোট ৬ একর জমিতে কুমড়া ও প্রায় ২ একর জমিতে বেগুন চাষ করেছেন।
বেগুন চাষ করতে এক ‌থেকে দেড় লক্ষ টাকা খরচ করেন তিনি কিন্তু এখন পর্যন্তু একভাগ টাকারও বেগুন বিক্রয় করতে পারেননি। ঠিক এমনটি কুমড়ার ক্ষেত্রেও ঘটেছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, বেগুন ও কুমড়া গাছ গুলোর অনেক পরিচর্যা করার পরে এখন আল্লাহর রহমতে গাছের চেহারায় পরিবর্তন হয়েছে। এখন যদি আবহাওয়া ঠিক থাকে তাহলে হয়তো আমার খরচ টুকু ওঠে আসতে পারে। আর সরকার যদি আমার মতো ক্ষতিগ্রস্থ কৃষকদের দিকে একটু নজর দেয় তাহলে ভালো হতো।

Share





Related News

Comments are Closed