কমেছে সোনার দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দুই মাসের ব্যবধানে অাবারো কমলো সোনার দাম। ভরিপ্রতি ৮১৬ টাকা থেকে এক হাজার ১৬৭ টাকা পর্যন্ত কমেছে সোনার দর। ৮ মে সোমবার থেকে সারা দেশে নতুন এ দর কার্যকর হবে।
রোববার এক বিজ্ঞপ্তিতে সোনার দর কমানোর এ সিদ্ধান্তটি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করা হয়েছে বলে দাবি জুয়েলার্স সমিতির।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৫ হাজার ৮৯৮ টাকা, ২১ ক্যারেট ৪৩ হাজার ৮৫৭ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৩৮ হাজার ৬৬৭ টাকায়। আর সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়িয়েছে ২৪ হাজার ৮৪৫ টাকা।
৭ মে রোববার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৭ হাজার ৬৫ টাকা, ২১ ক্যারেট ৪৪ হাজার ৯৬৫ টাকা, ১৮ ক্যারেট ৩৯ হাজার ৪৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ২৫ হাজার ৬৬১ টাকায় বিক্রি হচ্ছে।
সোমবার থেকে ২২ ক্যারেটে ১ হাজার ১৬৭ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ১০৮ টাকা, ১৮ ক্যারেটে এবং সনাতন পদ্ধতির সোনার ভরিতে ৮১৬ টাকা কমছে। এ ছাড়া রুপার দর কমছে ভরিতে ৫৮ টাকা।
জুয়েলারি ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। সনাতন পদ্ধতির সোনা পুরোনো স্বর্ণালংকার গলিয়ে তৈরি করা হয়। এ ক্ষেত্রে কত শতাংশ বিশুদ্ধ সোনা মিলবে তার কোনো মানদণ্ড নেই। অলংকার তৈরিতে সোনার দরের সঙ্গে মজুরি ও মূল্য সংযোজন কর (মূসক) যোগ হবে।
এদিকে সোনার দামের পাশাপাশি কমেছে রূপার দামও। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপা সোমবার থেকে বিক্রি হবে এক হাজার ৫০ টাকা। রোববার পর্যন্ত প্রতি ভরি রূপার বাজারমূল্য ছিল এক হাজার ১০৮ টাকা।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed