ওসমানীনগরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে বাস চাপায় জসিম মিয়া (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের কালাসারা মসজিদের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত জসিম মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কুদুপুর গ্রামের মৃত রানা মিয়ার ছেলে। জসিম উপজেলার গোয়ালাবাজারের স্কুল রোডে স্বপরিবারে বসবাস করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকাল আটটার দিকে জসিম একটি মোটরসাইকেল যোগে স্থানীয় গোয়ালাবাজারের দিকে আসছিলেন। পথিমধ্যে বিপরিত দিক থেকে আসা ঢাকা গামী (ঢাকা মেট্রো-ব-০-০২৪৪) হানিফ পরিবহনের একটি বাস তাকা চাপা দিলে ঘটনাস্থলেই জসিম মারা যান। ঘটনার পর বিক্ষোব্দ জনতা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ তরে রাখলে মহাসড়কে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে ওসমানীনগর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তেন জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে ও মহাসড়ক থেকে জনতাকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ওসমানীনগর থানার ওসি সহিদ উল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed