Main Menu

ঢাকা-ব্যাংকক রুটে ইউএস-বাংলার আকর্ষণীয় অফার

বৈশাখী নিউজ ডেস্ক: ইউএস-বাংলা এয়ারলাইন্স গত ৩রা মে থেকে সপ্তাহে চারদিন ঢাকা থেকে ব্যাংকক রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। পর্যটকদের চাহিদা ও প্রতিযোগিতামূলক ভাড়ায় সব শ্রেণীর যাত্রীদের আকৃষ্ট করতে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা-বাংকক-ঢাকা রুটে মাত্র ২০,০০০ টাকায় আকর্ষণীয় রিটার্ন ভাড়া ঘোষণা করেছে। ভাড়ায় সকল প্রকার ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভূক্ত।
৮টি বিজনেস ক্লাসসহ মোট ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে সপ্তাহে প্রতি সোম, বুধ, শুক্র ও শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যায় এবং স্থানীয় সময় দুপুর ১টা ১০ মিনিটে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। পুনরায় ব্যাংকক থেকে স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে এবং বিকাল ৩টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরন করে।
এছাড়া চণতি বছরের মধ্যে দোহা, দাম্মাাম, রিয়াদ, চেন্নাই, দিল্লী, আবুধাবী রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের টিকেট রিজার্ভেশন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য নিকটস্থ যেকোনো ট্রাভেল এজেন্ট অথবা ১৩৬০৫, ০৯৬৬৬৭১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৮০৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed