ঢাকা যাওয়ার পথে হঠাৎ অসুস্থ মেয়র আরিফ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তাকে বিমান থেকে নামিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সিলেটের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, ঢাকা যাওয়ার উদ্দেশ্যে শনিবার দুপুর দেড়টায় ওসমানী বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে উঠেন মেয়র আরিফ। বিমানে উঠার পর হঠাৎ তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে তাকে বিমান থেকে নামিয়ে আনা হয় এবং সিলেটের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়।
মেয়র আরিফের ঘনিষ্ঠজন হিসাবে পরিচিত বিএনপি নেতা জুরেজ আব্দুল্লাহ গুলজার জানান, শনিবার বেলা দেড়টায় ঢাকা যাওয়ার উদ্দেশ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে উঠেন মেয়র আরিফ। বিমানে উঠার পর হঠাৎ তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে তাকে বিমান থেকে নামিয়ে আনা হয়। পরে তাকে দ্রুত নুরজাহান হাসপাতালে নিয়ে আসা হয়। মেয়রের ডায়াবেটিস বেড়ে যাওয়ায় শারীরিক অবস্থা খারাপ হয়েছে বলেও জানান তিনি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed