দুর্গতদের পাশে দাঁড়াতে সরকার ব্যর্থ হয়েছে : আমির খসরু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘অকাল বন্যায় সিলেট বিভাগের হাওরাঞ্চলের কৃষক সমাজ তাদের কষ্টের ফসল হারিয়ে আজ দিশেহারা। কিন্তু সরকার ক্ষতিগ্রস্থ দুর্গত কৃষক সমাজের পাশে দাঁড়াতে সম্পূর্নরুপে ব্যার্থতার পরিচয় দিয়েছে। হাকালুকি হাওর অঞ্চলে সরকারী ত্রান না আসা সরকারের দেশ পরিচালনায় ব্যর্থতারই বহিঃপ্রকাশ। বিএনপি ক্ষমতায় থাকলে দুর্গত মানুষের কল্যানে কাজ করে। আর আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দুর্গত মানুষের দুর্গতি আরো বৃদ্ধি করে।’
তিনি শনিবার অকাল বন্যায় ডুবে যাওয়া হাকালুকি হাওর এলাকা পরিদর্শন শেষে ফেঞ্চুগঞ্জ ঘিলাছড়া জিরো পয়েন্টে বিএনপি আয়োজিত পথ সভা ও দুর্গত মানুষের মাঝে নগদ অর্থ বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সুফিয়ানুল করিম চৌধুরীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য ও সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, জেলা সাধারন সম্পাদক আলী আহমদ, জেলা সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, জেলা সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, জেলা যুব বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি এডভোকেট সাঈদ আহমদ, জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ এডভোকেট আহমদ রেজা, সহ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক নারায়ন পুরকায়স্থ ফণি, পরিবেশ বিষয়ক সম্পাদক এসএম তসলিম আহমদ নেহার, জেলা সদস্য ডা. আক্তার হোসেন, মোয়াজ্জেম হোসেন শাহেদ, গোলাম মোস্তফা খান, খালেদুজ্জামান খালেদ, ছাত্রদল নেতা হানুর ইসলাম ইমন, আলতাফ হোসনে সুমন, হুমায়ুন কবির সুহিন, সৈয়দ আমিরুল হক সলিড, মিনহাজ পাঠান, এম.জে আহমদ জাবেদ, শাহীন আহমদ, তপু আহমদ খান প্রমুখ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed