সিলেটে পুলিশের গুলি; বিএনপির বিক্ষোভ পণ্ড
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমায় বিএনপির পদবঞ্চিতদের বিক্ষোভ কর্মসূচি পুলিশের বাঁধায় পণ্ড হয়ে গেছে। এসময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। শনিবার বেলা আড়াইটার দিকে এঘটনা ঘটে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ জেদান আল মুসা জানান, বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ করে রাস্তায় গাড়ি চলাচলে বাধা সৃষ্টি করছিলেন। এসময় পুলিশ তাদের বাধা দিলে তারা পুলিশের দিকে চড়াও হন। একপর্যায়ে চার রাউন্ড গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কাউকে আটক কিংবা কোন হতাহতের ঘটনা নেই বলেও জানান তিনি।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed