Main Menu

অস্ত্রসহ গ্রেপ্তার শ্রমিক নেতাকে ছিনিয়ে নিল সহযোগীরা

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : চট্টগ্রামে পুলিশের উপর হামলা চালিয়ে অস্ত্রসহ গ্রেফতার মো. সাইফুদ্দিন ওরফে বাপ্পী নামের শ্রমিক লীগ নেতাকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগিরা।

Manual3 Ad Code

বৃহস্পতিবার দিবাগত রাতে নগরের আমিন জুট এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বাড়িতে আরও অস্ত্রের মজুত রয়েছে এমন তথ্য তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান। পরে রাতেই তাঁকে নিয়ে বোয়ালখালীতে অভিযানে যায় পুলিশ। বাড়ি থেকে অস্ত্র উদ্ধার শেষ করার পরই পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার পুলিশ সদস্য আহত হন। এ সময় শ্রমিকনেতাকে ছিনিয়ে নিয়ে যান হামলাকারীরা।
আসামি সাইফুদ্দিন বোয়ালখালী উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি। তাঁর বড় ভাই বেলাল হোসেন সারোয়াতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) এইচ এম এরশাদ উল্লাহ, আইয়ুব উদ্দিন ও সঞ্জয় পাল এবং চান্দগাঁও থানার এসআই মফিজ উদ্দিন। তাঁরা চট্টগ্রাম পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ অঞ্চল) এস এম মোবাশ্বের হোসেন বলেন, নগরের বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর ও আতুরার ডিপো এলাকায় গত সোমবার রাতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা অস্ত্রের জোগানদাতা হিসেবে সাইফুদ্দিনের নাম জানান।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code