Main Menu

ঠাকুরগাঁওয়ে বিয়ের ফাঁদে ফেলে ধর্ষককে আটক

Manual8 Ad Code

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বহুল আলোচিত প্রতিবন্ধী মেয়ের ধর্ষককে অবশেষে পুলিশ বিয়ের ফাঁদে ফেলে আটক করেছে। গত বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ঠাকুরগাঁও সদর থানার এসআই সাইফুর রহমান ধর্ষক আশরাফুলকে ঠাকুরগাঁও রোড এলাকায় জনৈক কাজির বাড়ি থেকে আটক করে।
মামলার সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের ঢাঙ্গীপুকুর গ্রামে প্রতিবন্ধী মেয়েটি বাড়িতে একা থাকার সুযোগে গত ২৯ এপ্রিল তার চাচাত ভাই আশরাফুল ইসলাম বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে। এসময় মেয়েটির গোঙ্গানীর শব্দ শুনে প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে আশরাফুল পালিয়ে যায়। পরে ধর্ষিতা বাক প্রতিবন্ধী মেয়েটির মা বাদি হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা করেন।
ধর্ষিত কিশোরীর মা বলেন, আমরা (স্বামী-স্ত্রী) দিন মজুরের কাজ করি। বাড়িতে আমাদের বাক প্রতিবন্ধী মেয়ে একাই থাকে। ধর্ষণের ঘটনায় থানায় মামলা করায় আশরাফুল সহ ওর পরিবারের লোকজন আমাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাচ্ছিল এবং বিষয়টি মীমাংসা করতে চাপ দিচ্ছিল। এজন্য দুইদিন মেয়েকে নিয়ে নিরাপত্তার জন্য থানায় অবস্থান করেছিলাম।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, গত ১ মে সোমবার ধর্ষিত কিশোরীর মা বাদী হয়ে মামলা করেন। মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। জবানবন্দি নেওয়ার জন্য ও নিরাপত্তার স্বার্থে দুইদিন ধরে ওই মেয়ে ও তার মা থানায় ছিলেন।
এসআই সাইফুর জনান, ধর্ষককে কোন ভাবেই আইনের আওতায় আনতে পারছিলাম না, তাই প্রতিবন্ধী মেয়ের সাথে বিয়ে দিয়ে মীমাংসা করতে তাকে কৌশলে আটক করা হয়েছে।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, ইতিপূর্বে ধর্ষক আশরাফুল আরও অনেক মেয়ের সাথে ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। পরে টাকার বিনিময়ে আপোষ করা হয়েছিল।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ধর্ষক আশরাফুলকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code