Main Menu

প্যারিস-বাংলা প্রেসক্লাবের কমিটি গঠন

Manual5 Ad Code

এনায়েত হোসেন সোহেল, প্যারিস, ফ্রান্স থেকে: ফ্রান্স সরকার অনুমোদিত বাংলাদেশী সৃজনশীল সাংবাদিকদের একমাত্র সংগঠন প্যারিস-বাংলা প্রেসক্লাবের ২০১৭-২০১৯ সালের কার্য নির্বাহী পর্ষদ গঠন করা হয়েছে। ৫ মে শুক্রবার বিকেলে প্যারিসের গার দু নর্দের প্যারিজিয়ান ক্যাফে হলে আনুষ্ঠানিকভাবে প্রেস ক্লাবের সদস্যের স্বতঃস্ফূত অংশগ্রহণে এ কমিঠি গঠন করা হয়।
বিভিন্ন ইলেক্ট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের উপস্থিতিতে প্যারিস-বাংলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভার প্রথম পর্বে ক্লাবের সভাপতি আবু তাহির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন সোহেলের পরিচালনায় সংগঠনের বিগত দু বছরের কার্যক্রম ও আগামী কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন, ক্লাবের সিনিয়র সহ সভাপতি শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান বাবু, কোষাধক্ষ্য ফেরদৌস করিম আখনজি, প্রচার সম্পাদক নয়ন মামুন, সদস্য জাকির হোসেন, আব্দুল আজিজ সেলিম, আবুল কালাম মামুন, নজরুল ইসলাম, রেজাউল করিম, আব্দুল করিম, গোলাম মোস্তফাসহ সংগঠনের সদস্যরা।

Manual7 Ad Code

এসময় সভায় বাংলাদেশে সাংবাদিক নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান সাংবাদিক নেতারা।

Manual8 Ad Code

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগঠনের সিনিয়র সহসভাপতি শামসুল ইসলামকে নির্বাচন কমিশনার এবং নয়ন মামুন ও আব্দুল আজিজ সেলিমকে সদস্য করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। নির্বাচন কমিশন সকলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে আগামী ২০১৭-২০১৯ সালের জন্য এনায়েত হোসেন সোহেলকে (চ্যানেল আই ইউরোপ/মিলিনিয়াম টিভি) সভাপতি, লুৎফুর রহমান বাবুকে (সময় সংবাদ,বাংলাটিভি ইউকে) সাধারণ সম্পাদক ও নয়ন মামুনকে (এনটিভি/ নবকণ্ঠ) সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট একটি কার্য নির্বাহী পর্ষদ গঠন করেন।

Manual2 Ad Code

কার্য নির্বাহী পর্ষদের অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- সিনিয়র সহ সভাপতি শামসুল ইসলাম (মোহনা টিভি/ফ্রান্স বাংলা দর্পন), সহ সভাপতি ফেরদৌস করিম আখনজি (নিউজ২৪,/টিবিএন ২৪), সহ সভাপতি গোলাম কিবরিয়া খালেদ (দেশপ্রিয় নিউজ), সহ সভাপতি ওমর ফারুক (আমাদের সময় /যুগান্তর ), সহ সাধারণ সম্পাদক আব্দুক আজিজ সেলিম (সাহিত্য জমিন), সহ সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ জাকারিয়া সাইমন (ডেইলি ষ্টার), সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন (বিয়ানীবাজার নিউজ ২৪ ডটকম), কোষাধ্যক্ষ সেলিম চৌধুরী (এনটিভি ইউরোপ), দপ্তর সম্পাদক আবুল কালাম মামুন (ডেইলি সিলেট), প্রচার সম্পাদক রেজাউল করিম (ইউরো বাংলাটিভি), প্রকাশনা সম্পাদক ফারজানা আকসা (আমাদের কথা), সাংস্কৃতিক সম্পাদক আব্দুল করিম (জনপ্রিয় ডটকম)।
কার্য নির্বাহী সদস্যরা হলেন, আবু তাহির (নবকন্ঠ), আব্দুল আজিজ (সুরমা মেইল),নজরুল ইসলাম (ফ্রান্স বাংলা দর্পণ), জুনেদ ফারহান (মানব ঠিকানা), মোহাম্মদ নাজমুল কবির (বাংলা পেজ), আলমাস উদ্দিন ময়না (সাপ্তাহিক গোলাব)।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code