Main Menu

সিলেট মহানগর বিএনপির প্রথম কার্যনির্বাহী সভা অনুস্টিত

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর বিএনপির নবগঠিত কমিটির প্রথম কার্যনিবাহী সভা ৪ মে বৃহস্পতিবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
মহানগর বিএনপির সহ-সভাপতি এডভোকেট ফয়জুর রহমার জাহেদ’র সভাপতিত্বে ও ১ম যুগ্ম সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক’র পরিচালনায় প্রথম কার্যনির্বাহী সভায় বক্তব্য দেন নগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।

ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মাসহুদ আহমদ’র পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপর নতুন করে গ্রেফতারি পরোয়ানার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।

Manual4 Ad Code

এছাড়া সিলেট জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম এডভোকেট শহীদ আলী, এম সাইফুর রহমান, খন্দকার আব্দুল মালিক, রফিকুল ইসলাম শিশু, এহিয়া রেজা চৌধুরী, এস এম আওয়াল, ডা. জমির উদ্দিন, গোলাম জমসেদ চৌধুরী, শফিকুর রহমান, হাজী উসমান মিয়া, সালাউদ্দিন আহমদ, ফরিদ উদ্দিন আহমদ, সামছুর রহমান কুটি মিয়া, নিজাম উদ্দিন, সাহবুদ্দিন, সৈয়দ জাফর সাদেক পাভেল, আব্দুল মতলিব, লাল মিয়া সহ দলের সকল প্রয়াত নেতা কর্মীর মাগফেরাত কামনা করে দোয়া ও শোক প্রস্তাব গৃহিত হয়।

তাছাড়া আগামী ৮ মে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর উপস্থিতে নবগঠিত কমিটির অভিষেক ও কর্মী সম্মেলনকে সফল করতে ২৭টি ওয়ার্ড বিএনপির নেতা কর্মীদের প্রতি আহবান জানানো হয়।

Manual6 Ad Code

সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির শাহিন, সালেহ আহমদ খসরু, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, জিয়াউল গণি আরেফিন জিল্লুর, এডভোকেট মোয়াজ্জেন হোসাইন, আব্দুস সত্তার, জিয়াউল হক জিয়া, আব্দুর রহিম, মুফতি বদরুনূর সায়েক, সাব্বির আহমদ বাচ্চু, নিহার রঞ্জন দত্ত, আব্দুল আলীম দিপক, যুগ্ম সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী, এমদাদ হোসেন চৌধুরী, মাহবুব কাদির শাহী, এডভোকেট আতিকুর রহমান সাবু, হাজী মিলাদ আহমদ, হুমায়ুন আহমদ মাসুক, কোষাধ্যক্ষ এডভোকেট আবুল ফজল, সাংগঠনিক সম্পাদক মুকুল আহমদ মুশেদসহ কার্য নির্বাহী কমিটির ১৫৩ জন সদস্য উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

সভায় আগামী ৮ মে সিলেট মহানগর বিএনপির নবগঠিত কমিটির অভিষেক ও কর্মী সম্মেলনকে সফল করতে ৯টি উপকমিটি গঠন করা হয়।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code