Main Menu

ঝিনাইদহে গাঁজাসহ মহিলা আটক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ১ কেজি গাঁজাসহ বসিরণ খাতুন (৫৫) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক বসিরন দৌলতপুর উপজেলার মহেশকুন্ডি গ্রামের করিম মালিতার মেয়ে।
বুধবার রাত সাড়ে ৮ টার দিকে তাকে আটক করে পুলিশ।
কালীগঞ্জ থানার এসআই বিশ্বজিত জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেইন বাসষ্ট্যান্ড এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ বসিরন খাতুনকে আটক করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

Share





Related News

Comments are Closed