বিশ্বনাথে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ৯ লাখ টাকার মাল লুট
বিশ্বসাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বুধবার দিবাগত ভোররাতে যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। উপজেলার দেওকলস ইউনিয়নের কোনারাই গ্রামের মৃত আশিক মিয়ার পুত্র প্রবাসী আফছর মিয়া’র বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।
ডাকাতিকালে হাফপ্যান্টে পরিহিত ডাকাত দল প্রবাসীর মা ও ছোট ভাইকে মারধর করে স্বর্ণ-টাকা’সহ প্রায় ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে, ১৫-২০ জনের ডাকাতদল বসতঘরের বারান্দার গ্রীল কেটে ঘরের ভিতর প্রবেশ করে। অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ঘরে থাকা ১৫ ভরি ওজনের স্বর্ণালংঙ্কার, নগদ প্রায় ৪৫ হাজার টাকা, ১শত বৃট্রিশ পাউন্ড, ২০ রিয়াল, ৬টি মোবাইল সেট, কাপড়-চোপড়সহ দামী মালামাল লুট করে নিয়ে গেছে।
প্রবাসীর মা মনোয়ারা খানম বলেন, ডাকাত দলের অনেকের মুখ বাঁধা ছিল। তারা (ডাকাত) আমার ছেলে ও আমাকে ব্যাপক মারধর করে। মারধরের কারণে আমার ছেলে আহত হয়েছে।
প্রবাসীর ছোট ভাই আহত মিজানুর রহমান লায়েক বলেন, অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে স্বর্ণালংঙ্কার, নগদ টাকা, পাউন্ডসহ মালামাল লুট করে নিয়ে গেছে।
ডাকাতির ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম।
Related News
বিয়ানীবাজারে দুই রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে একটি ফার্মেসি এবং নিম্নমানেরRead More
ওসমানীনগরে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মোবাইল কোর্টের অভিযানে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকাRead More



Comments are Closed