এবারও সিলেট বোর্ডে ছেলেরা এগিয়ে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: এসএসসির সার্বিক ফলাফলে এবারও সিলেট শিক্ষা বোর্ডে ছেলেরা এগিয়ে রয়েছে। বৃহস্পতিবার ঘোষিত এবছরের ফলাফলে মেয়েদের চেয়ে এগিয়ে রয়েছে তারা। এবছর সিলেটে পাসের হার ৮০ দশমিক ২৬ শতাংশ। এর মধ্যে ছেলেদের পাসের হার ৮০ দশমিক ৮৫। মেয়েদের পাসের হার ৭৯ দশমিক ৭৯।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এবার দেশের ৮টি সাধারণ শিক্ষাবোর্ডের মধ্যে সিলেটের অবস্থান পঞ্চম স্থানে রয়েছে। পাসের হার গতবারের চেয়ে কমলেও বেড়েছে জিপিএ-৫। এবছর জিপিএ-৫ পেয়েছে মোট ২ হাজার ৬৬৩ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছেলে ১৪শ’ ২৭ ও মেয়ে ১২শ’ ৩৬জন।
যা গতবারের তুলনায় ৩৯৭টি বেশি। গতবার জিপিএ-৫ পায় ২ হাজার ২৬৬ জন পরীক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে সবচেয়ে বেশি বিজ্ঞান বিভাগ থেকে ২ হাজার ৫শ’ ৫০ জন, মানবিক বিভাগ থেকে ৫৭ জন এবং ব্যবসা শিক্ষা থেকে ৫৬ জন। জিপিএ-৫ এর দিক দিয়ে বিজ্ঞান বিভাগে ছেলেরা এগিয়ে থাকলেও পিছিয়ে মানবিক ও ব্যবসায়।
বিজ্ঞান বিভাগে ১৮ হাজার ৭শ’ ২৮জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৭ হাজার ২৭ জন। পাসের হার ৯০ দশমিক ৯২ ভাগ। এ বিভাগে ৯ হাজার ৮শ’ ০৪ জন ছেলের মধ্যে পাস করেছে ৮ হাজার ৯শ’ ৭৭ জন। পাসের হার ৯১ দশমিক ৫৬।
অন্যদিকে, ৮ হাজার ৯শ’ ২৪ জন মেয়ের মধ্যে পাস করেছে ৮ হাজার ৫০ জন। তাদের পাসের হার ৯০ দশমিক ২১। এই বিভাগে ২হাজার ৫শ’ ৫০টি জিপিএ-৫ এর মধ্যে ছেলেরা পেয়েছে ১হাজার ৩শ’ ৯৩টি ও মেয়েরা পেয়েছে ১হাজার ১শ’ ৫৭টি।
মানবিক বিভাগে ৬৫ হাজার ৭শ’ ৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৯ হাজার ৯শ’ ১৩ জন। পাসের হার ৭৫ দশমিক ৯৭ ভাগ। এ বিভাগে ২৬ হাজার ৪শ’ জন ছেলের মধ্যে পাস করেছে ১৯ হাজার ৮শ’ ৫৬ জন। পাসের হার ৭৫ দশমিক ২১।
অন্যদিকে, ৩৯ হাজার ৩শ’ ০৪ জন মেয়ের মধ্যে পাস করেছে ৩০ হাজার ৫৭ জন। তাদের পাসের হার ৭৬ দশমিক ৪৭। এই বিভাগে ৫৭টি জিপিএ-৫ এর মধ্যে ছেলেরা পেয়েছে ১১টি ও মেয়েরা পেয়েছে ৪৬টি।
বাণিজ্য বিভাগে ৯ হাজার ৪শ’ ৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮ হাজার ৪শ’ ৪৩ জন। পাসের হার ৮৮ দশমিক ৯৪ ভাগ। এ বিভাগে ৫ হাজার ৪শ’ ২২ জন ছেলের মধ্যে পাস করেছে ৪ হাজার ৮শ’ ২২ জন। পাসের হার ৮৮ দশমিক ৯৩।
অন্যদিকে, ৪ হাজার ৬১ জন মেয়ের মধ্যে পাস করেছে ৩ হাজার ৬শ’ ১২ জন। তাদের পাসের হার ৮৮ দশমিক ৯৪। এই বিভাগে ৫৬টি জিপিএ-৫ এর মধ্যে ছেলেরা পেয়েছে ২৩টি ও মেয়েরা পেয়েছে ৩৩টি।
এর আগে ২০১৬ সালের ফলাফলেও ছেলেরা এগিয়ে ছিল। মোট পাসের হার ছিল ৮৪ দশমিক ৭৭ শতাংশ। ওই বছর ছেলেদের পাসের হার ৮৫ দশমিক ৭৯ এবং মেয়েদের পাসের হার ৮৩ দশমিক ৯৫।
একই ভাবে ২০১৫, ২০১৪ ও ২০১৩ সালেও ছেলেরা এগিয়ে ছিল। ২০১৫ সালে সিলেটে মোট পাসের হার ছিল ৮১ দশমিক ৮২। এর মধ্যে ছেলেদের পাসের হার ৮৩ দশমিক ০২। মেয়েদের পাসের হার ৮০ দশমিক ৭০।
২০১৪ সালে মোট পাসের হার ছিল ৮৯ দশমিক ২৩। এর মধ্যে ছেলেদের পাসের হার ৯০ দশমিক ৮০। মেয়েদের পাসের হার ৮৭ দশমিক ৯৭।
২০১৩ সালে মোট পাসের হার ছিল ৮৮ দশমিক ৯৬। এর মধ্যে ছেলেদের পাসের হার ৯০ দশমিক ৫৪। মেয়েদের পাসের হার ৮৭ দশমিক ৭০।
বৃহস্পতিবার সকাল ১১টায় বোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সচিব মোস্তফা কামাল আহমদ আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন। এসময় ফলাফলে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আইসিটি ও গণিতে ফলাফল খারাপ হওয়ার কারণেই এবার পরীক্ষার সার্বিক ফলাফলে পাসের হার কিছুটা কমেছে। তবে পাসের হার কমলেও এবার মেধাবীদের সংখ্যা বেড়েছে বলেও জানান তিনি।
Related News
সিকৃবির নতুন উপাচার্য অধ্যাপক শফি উল্লাহ মজুমদার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়েরRead More
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭Read More



Comments are Closed