Main Menu

জাফলং পিয়াইন নদীতে ১৪ শ্যালো মেশিন বিনষ্ট

বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রকৃতি কন্যা জাফলংয়ের পিয়াইন নদী থেকে অবৈধ পন্থায় পাথর উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স।
বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাহ উদ্দিনের নেতৃত্বে অভিযানে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
অভিযানকালে পিয়াইন নদীর নয়াগাঙ্গের পাড় এলাকা থেকে অবৈধ পন্থায় পাথর উত্তোলনের কাজে ব্যাবহৃত ১৪টি শ্যালো মেশিনে অগ্নি সংযোগ করে বিনষ্ট করা হয়।

Share





Related News

Comments are Closed