সিলেটে শিবিরের তিন নেতাকর্মী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের মহানগরীর ২৭নং ওয়ার্ড শাখা শিবিরের সভাপতি মো. জসিম আহমদ (২৩) সহ তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদী বই, চাঁদা আদায়ের রশিদ, একটি ল্যাপটপও উদ্ধার করা হয়।
মঙ্গলবার দিবাগত রাতে দক্ষিণ সুরমায় মোমিনখলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত অন্য দুজন হচ্ছে- শিবিরের সাথী সাজু আহমদ (২৩) ও মো. আব্দুল মজিদ সুলতান (২৯)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) শাহরিয়ার আল-মামুন জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবস্থান নিয়ে শিবিরকে সংগঠিত করার মাধ্যমে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করার পরিকল্পনা করছিল।
তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৬(২) মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed