বিয়ানীবাজার পৌরসভার ৩নং ওয়ার্ডের পুনঃনির্বাচন ৮ মে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার পৌরসভার ৩নং ওয়ার্ডের ফলাফল বাতিল হওয়ায় আগামী ৮ মে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার নির্বাচনের বিষয়ে নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন।
বিয়ানীবাজার পৌরসভার ৩নং ওয়ার্ড কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৫ এপ্রিল ভোট গ্রহণ শেষে প্রথমে ফলাফল ঘোষণা স্থগিত ও পরে ঐ কেন্দ্রের ভোট বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রতিদ্বন্দ্বি দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও জাল ভোট প্রদানের অভিযোগে কমিশন এ সিদ্ধান্ত নেয়। ফলে ৩নং ওয়ার্ড ছাড়া অন্য ৮টি ওয়ার্ডের বেসরকারি ফলাফল ভোটের রাতেই প্রকাশ হয়। প্রকাশিত ফলাফলে ৮টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে মেয়র পদে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবু নাসের পিন্টু ১৫৪ ভোটে এগিয়ে রয়েছেন। তার প্রাপ্ত ভোট ৩৬২৫টি, নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুস শুকুর এর প্রাপ্ত ভোট ৩৪৭১টি। এছাড়া ৩য় স্থানে থাকা স্বতন্ত্র প্রার্থী তফজ্জুল হোসেনের জগ প্রতীকে প্রাপ্ত ভোট ৩৩০৪টি।
এ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন, সাহাব উদ্দিন (পাঞ্জাবি) প্রতীক, আতিক উদ্দিন (গাজর) প্রতীক, ইসলাম উদ্দিন আহমদ পানির (বোতল) প্রতীক, কবির আহমদ (ডালিম) প্রতীক, মছমন উদ্দিন আহমদ (উট পাখি) প্রতীক, মানিক আহমদ (ব্রিজ) প্রতীক, মাহমুদ সামী (টেবিল ল্যাম্প) প্রতীক, মোহাম্মদ আব্বাছ উদ্দিন (টিউব লাইট) প্রতীক ও মোঃ লোকমান হোসেন (ব্ল্যাক বোর্ড) প্রতীক।
জেলা রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন স্থানীয় সরকার (পৌরসভা ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৩৭ এর উপ-বিধি(২) অনুসারে বিয়ানীবজাার পৌরসভার মেয়র, সংশিষ্ট সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলর পদে আগামী ৮ মে সোমবার পুন:ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছে। আগামী ৮ মে সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
Related News
বিয়ানীবাজারে দুই রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে একটি ফার্মেসি এবং নিম্নমানেরRead More
ওসমানীনগরে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মোবাইল কোর্টের অভিযানে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকাRead More



Comments are Closed