সুরমা নদীর ভাঙ্গন পরিদর্শনে সমীক্ষাকরণ কমিটি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বুধবার সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের যোগীরগাঁও, হাউসা, চানপুর, লালারগাঁও, তালুকপাড়া, খালপার, ফতেহপুর, পীরেরগাঁও, দশগ্রাম বাজার, লালখাঁ ও টুকেরগাঁও এলাকায় সুরমা নদীর ভাঙ্গন পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ড ঢাকার সমীক্ষাকরণ কমিটির নেতৃবৃন্দ।
সমীক্ষাকরণ কমিটির কাছে এলাকাবাসী জানিয়েছেন নদীরপারে স্কুল-মাদরাসা, মসজিদ, কবরস্থান ও বসতবাড়ী সহ কয়েক কোটি টাকার কৃষি জমি ইতিমধ্যে নদী ভাঙ্গনে বিলিন হয়েছে। আগত সমীক্ষকরণ টিম বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সমীক্ষাকরণ টিমের আহবায়ক পরিকল্পনা চীফ ইঞ্জিনিয়ার মোতাহার হোসেন, নির্বাহী প্রকৌশলী পরিকল্পনা-৩ ঢাকার সদস্য নাছরিন আক্তার খান, গবেষণ কর্মকর্তা পরিবেশ ও বন সদস্য মোঃ রুবেল, সমীক্ষারণ কমিটির সদস্য সচিব ও পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী মোঃ সিরাজুল, উপ-বিভাগীয় প্রকৌশলী দীপ চন্দ্র রায়, পানি উন্নয়ন বোড সিলেট সদর শাখা-১ খন্দকার মোশাররফ হোসেন, মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ হিরন মিয়া, সাবেক চেয়ারম্যান শাহজামাল নুরুল হুদা, ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা আশিক মিয়া, তাজিজুল ইসলাম জয়নাল, ইউপি সদস্য সিদ্দিকুর রহমান সায়েম, মুক্তার আলী, শফিকুর রহমান প্রমুখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed