সিলেট অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আন্তর্জাতিক মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বুধবার সন্ধ্যায় ক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী।
সহ-সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারের পরিচালনায় সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারী আব্দুর রহমান জামিল। বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, কার্যকরি পরিষদের সদস্য শিব্বির আহমদ ওসমানী, সদস্য ফারহানা বেগম হেনা, শহিদুর রহমান জুয়েল, ফাহাদ মারুফ, সাংবাদিক আব্দুল আলিম।
সভায় বক্তারা বলেন- বর্তমান সরকার গণমাধ্যম বান্ধব সরকার। এই সরকারের আমলে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারছে। তবে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারাটি সাংবাদিকদের জন্য ক্ষতিকর। সরকার এই ধারাটি বাতিল করার উদ্যোগ গ্রহণ করায় সরকারকে ধন্যবাদ জানান বক্তারা।
Related News
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সাংবাদিকদেরRead More
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: কর্মব্যস্ত সাংবাদিকদের বিনোদন ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শুরুRead More



Comments are Closed