কমলগঞ্জে কারসহ ৩ গাড়ী চোর আটক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে প্রাইভেট কারসহ ৩ গাড়ী চোরকে আটক করেছে।
জানা যায়, গত ২মে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ বদরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল সিলেট শহর থেকে চুরি করে আনা ১টি প্রাইভেট কার (নং ১১০) সহ শমসেরনগর ইউনিয়নের কেছুলেটি গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে কামরুল হাসান (৩৫), আলীনগর বস্তির আলাউদ্দিনের ছেলে শামীম মিয়া (২৮), অপর সহযোগী মৌলভীবাজার থানার কালেঙ্গা গ্রামের গনি মিয়ার ছেলে স্বপন (২৮)কে আটক করে। এব্যাপারে পুলিশ বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।
Related News
শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক কিশোরীকে অপহরণ করে রাতভর আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এRead More
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More



Comments are Closed