সিলেটে যুবলীগ নেতা জাকির কারাগারে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে যুবলীগ নেতা জাকিরকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। জকিরুর আলম জাকির (৩৪)-এর বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার কুচাই গ্রামে। সন্ত্রাসী ও চাঁদাবাজি মামলায় ২০১৫ সালের ২২ মার্চ থেকে পলাতক ছিলেন তিনি। পলাতক থাকাবস্থায় ২০১৬ সালে সরকারী দলের প্রার্থী হয়ে কুচাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতাও করেন তিনি। সিলেট মহানগর যুবলীগের নেতা জাকিরের বর্তমান নিবাস নগরীর শাহজালাল উপশহরের ই-ব্লকের ৪নং রোডস্থ ১২১নং বাসায়। চাঁদা না পেয়ে জাকির ২০১৫ সালের ২০ মার্চ বিকেলে দলবল নিয়ে হামলা চালায় উপশহরের তেররতন এলাকাস্থ জুবায়ের আহমদ চৌধুরীর ব্যবসা প্রতিষ্টানে। মারপিট ও লুটপাট করে তছনছ করে দেন জুবায়ের চৌধুরীর ব্যবসা প্রতিষ্টান। এ ঘটনায় এসএমপি’র শাহপরাণ থানায় মামলা {নং-১৫(৩)১৫} করা হয়। তদন্ত শেষে পুলিশ জাকিরসহ তার দলভুক্ত ১১ জনের বিরুদ্ধে ২০১৫ সালের ৬ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করে। এরপর থেকে জাকির পলাতক ও ওয়ারেন্টী আসামী ছিলেন। তথ্য গোপনের মাধ্যমে ২০১৬ সালে তিনি ইউপি চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতাও করেন।
বুধবার (৩ মে) ভোররাতে নগরীর উপশহরস্থ বাসায় অভিযান চালিয়ে ওয়ারেন্ট মূলে তাকে গ্রেফতার করে শাহপরাণ থানা পুলিশ। দুপুরে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরন করেন।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed