Main Menu

সিলেটে নারী ঋণগ্রহীতার ৬ মাসের জেল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে এক নারী ঋণগ্রহীতার ৬ মাসের জেল, ২০ লাখ ৮২ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন আদালত। মঙ্গলবার সিলেটের অতিরিক্ত যুগ্ম জেলা জজ আদালত এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত নারীর নাম নুরজাহান চৌধুরী। তিনি ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারের মোল্লাপাড়া গ্রামের আফজালুর রহমান চৌধুরীর স্ত্রী।
মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালে নুরজাহান চৌধুরী পুবালি ব্যাংক গোয়ালাবাজার শাখা থেকে ১ লাখ ৪১ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। কিন্তু পরে ওই ঋণ পরিশোধ না করে ব্যাংকের সঙ্গে প্রতারণা শুরু করেন। ২০১৫ সালের ২৬ এপ্রিল পূবালি ব্যাংক গোয়ালাবাজার শাথার ম্যানেজার বাদি হয়ে ওই নারী ঋণগ্রহীতার বিরুদ্ধে আদালতে মামলা (১৯৬/১৭) করেন। একপর্যায়ে মামলার ওয়ারেন্ট হলে নুরজাহান চৌধুরী বাসা বদল করে আত্মগোপনে চলে যান।

Share





Related News

Comments are Closed