Main Menu

কানাইঘাটে এক ব্যক্তি খুন, আটক ৫

বিশেষ প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের মইনা গ্রামে মঙ্গলবার সকালে প্রতিপক্ষের হাতে ইব্রাহীম (৫২) নামের একজন খুন হয়েছেন। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জমি নিযে মোঃ সিরাজ মিয়ার সঙ্গে কয়েক দিন থেকে মোঃ কুটু মিয়ার বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে কুটু মিয়ার পুত্র ইব্রাহীম ও তার বড় ভাই টিয়া মিয়ার উপর হামলা চালায় সিরাজ মিয়ার লোকজন। এতে ঘটনাস্থলেই ইব্রাহীম খুন হন এবং টিয়া মিয়া গুরুতর আহত হলে আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ ৫জনকে আটক করেছে । অটককৃতরা হচ্ছে সিরাজ মিয়া ও তার স্ত্রী, বাবুল ও বাবুল মিয়ার স্ত্রী এবং নূর উদ্দিন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন কানাইঘাট থানার থানার ওসি আব্দুল আহাদ।

Share





Related News

Comments are Closed