Main Menu

জৈন্তাপুরে ১০০ বোতল মদসহ গ্রেফতার ২

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-তামাবিল মহাসড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে হাইওয়ে থানা পুলিশ।
সোমবার রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের হরিপুর পাখিটেকি নামক স্থানে একটি মাইক্রোবাসে (ঢাকা মেট্রো-গ- ১২-৯৩৬৪) তল্লাসী চালিয়ে ১০০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় অফিসার চয়েজ মদ সহ নোমান আহমদ (৩৪) ও জুনায়েদ আহমদ (৩২) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নোমানের বাড়ি জৈন্তাপুর উপজেলার ১নং লক্ষিপুর এলাকায়। তার পিতার নাম আব্দুল হক। অপর গ্রেফতারকৃত জুনায়েদের বাড়ি ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায়। তার পিতার নাম আনহার আলী।
দাসপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই মাশুক মিয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
দাসপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই মাশুক মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ বোতল অফিসার চয়েজ মদ, একটি মাইক্রোবাস সহ এই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share





Related News

Comments are Closed