প্রেম প্রত্যাখান করায় ছাত্রীকে হাতুড়ি দিয়ে পেটালো বখাটে
বৈশাখী নিউজ ডেস্ক : প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মংলায় এক কলেজছাত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে প্রত্যাখ্যাত বখাটে যুবক অসিম ঘোষ (২৮)। সোমবার (১ মে) ভোররাতে উপজেলার চাদপাই ইউনিয়নের তালতলা গ্রামে বাসায় ঢুকে ওই শিক্ষার্থীকে হাতুড়ি দিয়ে মাথায় এলোপাতাড়ি আঘাত করে সে। আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীকে খুলনা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিক্ষার্থী খুলনা জেলার রুপসা ডিগ্রি মহা বিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
এদিকে এ ঘটনায় পুলিশ অসিম ঘোষকে আটক করেছে। অসিম একই এলাকার মন্টু ঘোষের ছেলে।
মংলা থানার পুলিশ পরিদর্শক (ওসি) শেখ লুৎফর রহমান জানান, মংলা উপজেলার চাদপাই ইউনিয়নের অসিম ঘোষ একই এলাকার কলেজ পড়ুয়া ওই শিক্ষার্থীকে দীর্ঘদিন প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু ওই ছাত্রী এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয় অসিম। এরই ঘটনার জেরে সোমবার ভোররাতে ওই শিক্ষার্থীর ওপর চড়াও হয় অসিম।
পরে অসিম হাতুড়ি দিয়ে তার মাথায় এলোপাতাড়ি আঘাত করে। ওই ছাত্রীর আত্মচিৎকারে এলাকাবাসি এগিয়ে আসলে অসিম পালিয়ে যায়। এরপর রক্তাক্ত অবস্থায় ওই শিক্ষার্থীকে মংলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে পরে ওই ছাত্রীকে খুলনা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
Related News
ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে দুই পা বিচ্ছিন্ন, নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে দুই পা বিচ্ছিন্ন হয়ে রাবেয়াRead More
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More



Comments are Closed