কোম্পানীগঞ্জে দু’টি বিদেশী রিভলবারসহ যুবক আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের কোম্পানীগঞ্জ্ উপজেলার তেলিখাল পাম্প এলাকায় অভিযান চালিয়ে দু’টি বিদেশী রিভলবার ও ৫ রাউন্ড গুলিসহ সামছুল ইসলাম সামছু (২২) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
রোববার সন্ধা ৭টায় তাকে আটক করা হয়। আটক সামছু কোম্পানীগঞ্জ উপজেলার টাইয়া পাগলা গ্রামের মো. হান্নান মিয়ার ছেলে।
র্যবের-৯ এর সিনিয়র এএসপি সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাঈন উদ্দিন চৌধুরী সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিসি -১ সিলেট ক্যাম্পের একটি অভিযানিক দল মেজর মো. শওকত মোনায়েমের নেতৃত্বে ও এএসপি পিযুষ চন্দ্র সরকারের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।
র্যারেব উপস্থিতি টের পেয়ে পাম্প এলাকায় অন্যান্য ব্যবসায়ী সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে পালিয়ে গেলেও তাদের প্রধান অস্ত্র ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। তাকে তল্লাশী চালিয়ে দুটি বিদেশী রিভলবার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, সামছু সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে অস্ত্রের ব্যবসা চালিয়ে আসছিল। সে এলাকায় গ্রুপ তৈরী করে অস্ত্র ব্যবসা সহ নান ভীতিকর কাজ করে আতংকে পরিণত হয়েছে। সে এলাকার ত্রাস ও কুখ্যাত সন্ত্রাসী সামছুল নামে পরিচিতি। সামছুল ইসলামকে গ্রেফতার করায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও আটকৃত আসামীকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed