Main Menu

বালাগঞ্জে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

Manual8 Ad Code

বালাগঞ্জ প্রতিনিধি : সিলেটের বালাগঞ্জে অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাত ১০ টার দিকে গোরাপুর হাওর থেকে লাশটি উদ্ধার হয়।
ধারণা করা হচ্ছে, কুশিয়ারা নদী থেকে লাশটি হাওরে প্রবেশ করে।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জালাল উদ্দিন জানান, স্থানীয় লোকজন বিষয়টি থানায় জানালে পুলিশ অর্ধগলিত লাশটি উদ্ধার করে। হাওরে ভেসে থাকা লাশের বয়স হবে আনুমানিক ৩০-৩৫ বছর। তার পরনে গোলাপী রংয়ের ফুলহাতা শার্ট ও জিন্সের প্যান্ট রয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code